এবার পাতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ফুটবলে অর্থের ঝনঝনানি উপেক্ষা করতে পারছেন না অনেকেই। সেই দলে আছেন অস্কার। ইংল্যান্ড ছেড়ে চীনের সুপার লিগে নাম লিখিয়েছেন এই ব্রাজিলিয়ান। আর্জেন্টিনা থেকে উড়াল দিয়েছেন কার্লোস তেভেজ। এবার স্পেন ছেড়ে চীনে ঘাঁটি গাড়ছেন আলেসান্দ্রো পাতো। ব্রাজিলের ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে গত জুলাইয়ে মাত্র ৩০ লাখ ইউরোতে দলে ভিড়িয়েছিল ভিয়ারিয়াল। কিন্তু ছয় মাস না পেরোতেই তিয়ানজিন কুয়ানজিয়ানের কাছে বিক্রি করেছে ১ কোটি ৮০ লাখ ইউরোয়! ভিয়ারিয়ালের জার্সিতে ২৪ ম্যাচে ৬টি গোল করেছেন পাতো। যিনি ২০০৭ সালে ১৭ বছর বয়সে নাম লেখান এসি মিলানে। এএফপি