এবার বরখাস্ত কাটনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফিফার সাবেক মহাসচিব জেরোম ভালকে। কদিন আগেই এ পদে নিয়োগ পেয়েছেন ফাতমা সামুরা। ভালকের নিষেধাজ্ঞার পর সাময়িকভাবে এ দায়িত্বে ছিলেন সহকারী মহাসচিব মার্কাস কাটনার। কিন্তু কাল জার্মান এই কর্মকর্তাকেও আর্থিক দুর্নীতির অভিযোগে পদচ্যুত করেছে ফিফা। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কাটনারকে তাঁর দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো। ফিফার অন্তর্বর্তী তদন্তে কাটনারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে।’ এএফপি।