এবার বরখাস্ত মাকুদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার নৈতিকতা কমিটি এবার সাময়িক বরখাস্ত করল থাইল্যান্ডের ওরাওয়ি মাকুদিকে। ব্ল্যাটার-প্লাতিনির মতোই আপাতত ৯০ দিনের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন থাই ফুটবলের প্রধানকে। মাকুদির বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গত মে মাস পর্যন্ত টানা ১৮ বছর ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন ৬৩ বছর বয়সী এই ফুটবল কর্তা। ওই সময়েই ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয় রাশিয়া ও কাতার। মাকুদির বিরুদ্ধে অবশ্য গত জুলাইয়ে থাই আদালত থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। এএফপি।