প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের বার্সেলোনায় আসা নিয়ে কম জল ঘোলা হয়নি। আয়কর ফাঁকি দেওয়ার জন্য নেইমারের মূল্য কম দেখানো হয়েছে—এই নিয়ে তদন্ত চলছে স্পেনে। এই ঝামেলাতেই বার্সার সভাপতির পদ ছাড়তে হয়েছে সান্দ্রো রোসেলকে। এবার নেইমারের বাবার কোম্পানিকে নিয়ে তদন্তে নেমেছে ব্রাজিলের আয়কর বিভাগ। নেইমারের পরিবার পরিচালিত একটি কোম্পানির ৩ কোটি ৮০ লাখ ডলার আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছে। আমাদের ঠকানো হয়েছে—এই অভিযোগে গত মাসে নেইমারের সাবেক ক্লাব সান্তোসও নেইমার, তাঁর বাবা ও বার্সার বিরুদ্ধে ফিফায় নালিশ করে। এএফপি।