এবার মেনেজেসও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক কোচদের ঠিকানা যেন হয়ে উঠছে চীন! দেশটির জাতীয় দলের তৃতীয় সাবেক কোচ হিসেবে এবার মানো মেনেজেস দায়িত্ব নিলেন শানডং লুনেনের। ৫৩ বছর বয়সী মেনেজেসের আগে ব্রাজিলের বিশ্বকাপজয়ী লুই ফেলিপে স্কলারি এভারগ্রান্ডে গুয়াংজু এবং ভ্যান্ডারলেই লুক্সেমবার্গ তিয়ানজিন কুয়ানজিয়ানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বার্ষিক প্রায় ৪ লাখ ৯০ হাজার ইউরো বেতনে দুই বছরের জন্য চীনা দলটির দায়িত্ব নিয়েছেন মেনেজেস। এএফপি।