এবার মেসিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ রকম কিছু হবে, দুদিন আগেও বোঝা যায়নি। এখন রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে ব্যাপারটা। মাথায় ঠান্ডা পানি ঢালার কেউ বোধ হয় আর বাদ নেই। অনেক ফুটবলারই ‘আইস বাকেট’ চ্যালেঞ্জে নাম লিখিয়ে ফেলেছেন। দুদিন আগে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসিই বা বাদ থাকবেন কেন? কাল বরফশীতল ঠান্ডা পানিতে ভিজলেন বার্সেলোনা ফরোয়ার্ডও। তবে অপেক্ষা ছিল মেসি কাকে চ্যালেঞ্জটা ছুড়ে দেন। সেটা দিয়েছেন দুই আর্জেন্টাইন সতীর্থ এজেকিয়েল লাভেজ্জি, সার্জিও আগুয়েরো এবং স্বদেশী অভিনেতা নিকো ভাসকেজকে। ইনস্টাগ্রামে পানি ঢালার একটা ভিডিও-ও পোস্ট করেছেন মেসি। টুইটার।