প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার জাভি, লাম, ক্লোসাদের পথে হাঁটলেন ফ্র্যাঙ্ক রিবেরিও। কাল জার্মান ম্যাগাজিন কিকারকে দেওয়া সাক্ষাৎকারেই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন এই ফরাসি উইঙ্গার। ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ৮১টি ম্যাচ খেলে ফ্রান্সের হয়ে ১৬টি গোল করেছেন ৩১ বছর বয়সী রিবেরি। পরিবার ও বায়ার্ন মিউনিখকে আরও বেশি সময় দেওয়ার জন্যই অবসরের সিদ্ধান্ত চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপে যেতে না পারা এই ফুটবলারের। রয়টার্স।