এবার রোনালদোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দলে টাইগার উডস, ক্রিস্টিয়ানো রোনালদো এবং হামেস রদ্রিগেজ! চমকে উঠলেন? মনে প্রশ্নও জাগতে পারে, কোন সে দল, কী খেলার দল? এটা এখনো একটা পরিকল্পনা, আলোর মুখ দেখলেই একই পতাকাতলে দেখা যাবে তাঁদের। পণ্যদূত হিসেবে টাইগার উডসের সঙ্গে আড়াই শ কোটি রুপির চুক্তি করার পর হিরো মটোকর্পের নজর এবার দুই রিয়াল মাদ্রিদ ফুটবলারের দিকে। ইউরোপ-আমেরিকার মোটরবাইকের বাজার ধরতে রোনালদো-রদ্রিগেজকে পণ্যদূত হিসেবে চায় ভারতের সবচেয়ে বড় মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান। টাইগার উডসকে এক নামে সবাই চেনে, রোনালদোও সুপারস্টার। এই দুজনের সঙ্গে রদ্রিগেজ কেন? বিপণন কৌশলের অংশ হিসেবেই রদ্রিগেজের ওপর ‘হিরো’র নজর। দক্ষিণ আমেরিকার প্রতিনিধি রদ্রিগেজ, ব্র্যান্ডের জগতে তাঁর ভালো সম্ভাবনাও। ভারতীয় প্রতিষ্ঠানটির নীতিনির্ধারক পর্যায়ের এক কর্মকর্তার বিশ্বাস অন্তত এমনটাই। টাইমস অব ইন্ডিয়া।