এবার সাবিনার ১০ গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা ইদানীং বেশ আতঙ্কে রয়েছেন। সম্প্রতি বাংলাদেশিদের ওপর হামলা ও খুনের ঘটনায় এমন আতঙ্কে তারা। তবে মালদ্বীপের ফুটবল মাঠে প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক ছড়াচ্ছেন বাংলাদেশের এক মেয়ে—সাবিনা খাতুন। মালদ্বীপের মহিলা ফিয়েস্তা টুর্নামেন্টে স্থানীয় পুলিশ ক্লাবের হয়ে পরশু করেছেন ১০ গোল। ওই ম্যাচে সাবিনার দল ১৩-০ গোলে হারিয়েছে এমআরডিসি ক্লাবকে। এর আগে প্রথম ম্যাচে ৪ ও দ্বিতীয় ম্যাচে ১৬ গোল করেন সাতক্ষীরার মেয়ে। এ পর্যন্ত চার ম্যাচে সব মিলিয়ে করেছেন ৩০ গোল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার মুকুটটিও এ পর্যন্ত তাঁর মাথায়ই রয়েছে।