এবার ৪৬-০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁফ ছেড়ে বাঁচলেন স্ট্যান ফস্টার। চার বছর পরের প্যাসিফিক গেমসেও যে আমন্ত্রণ পেয়েছে তাঁর ফুটবল দল মাইক্রোনেশিয়া। অস্ট্রেলিয়ান ভদ্রলোক ভয় পেয়ে গিয়েছিলেন মাইক্রোনেশিয়াকে বোধ হয় আর ডাকবে না প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গেমস আয়োজকেরা। মাইক্রোনেশিয়ার কোচের ভয় পাওয়ারই কথা। তিন ম্যাচে কোনো দল ১১৪ গোল খাওয়ার পর সেই দল নিয়ে কার আগ্রহ থাকে! পাপুয়া নিউগিনিতে অনুষ্ঠানরত প্যাসিফিক গেমসের ফুটবলে প্রথম দুই ম্যাচে তাহিতি ও ফিজির কাছে ৩০-০ ও ৩৮-০ গোলে হারার পর কাল ভানুয়াতুর কাছে ৪৬-০ গোলে হেরেছে মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়ানদের কপাল ভালো, তারা ফিফার সদস্য নয় ও টুর্নামেন্টটা অনূর্ধ্ব-২৩ পর্যায়ের। নইলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ডটা তাদেরই হতো। অনাকাঙ্ক্ষিত যে রেকর্ডটা এখন আমেরিকান সামোয়ার দখলে। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরেছিল দলটি। এএফপি।