এবারও কাপ পর্বে ওঠা হলো না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় সুপার মক কাপে আগের দুবার প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। তবে বাংলাদেশের মূল লক্ষ্য ছিল কাপ পর্বে খেলা। এবারও মালয়েশিয়ায় যাওয়ার আগে কোচ পারভেজ বাবু বলে যান ওই কথাই। কিন্তু টানা তৃতীয়বার কাপ পর্বে উঠতে পারেনি বাংলাদেশের ছেলেরা।
প্রতিযোগিতার গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ দল। শেষ ম্যাচে কাল জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে হার ২-১ গোলে। দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়া বাংলাদেশ ১৭ মিনিটে আরিফের ফ্রি-কিক গোলে ম্যাচে ফিরেছিল। তবে ৪০ মিনিটে আরেকটি গোল খেয়ে আর ফিরতে পারেনি। শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে বাংলাদেশ দলের মিরাজ।