প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধরা জয়টা কাল যেন ধরাই দিচ্ছিল ফরাশগঞ্জকে। লিগে নিজেদের ১৬তম ম্যাচে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়েও ছিল পুরান ঢাকার দলটি। কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
প্রথম পর্বে ঢাকাতেও ড্র (২-২) করেছিল দল দুটি। এবার চট্টগ্রামে গিয়েও স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাশগঞ্জ। ম্যাচের ৫৮ মিনিটে আকিনিয়েল পিটারের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। কিন্তু ৮৭ মিনিটে কৌশিকের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। এই ড্রয়ে ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে চট্টগ্রাম আবাহনী। আর ৬ পয়েন্ট নিয়ে তলানিতে ফরাশগঞ্জ। দুই দলই রয়েছে অবনমনের শঙ্কায়।