এবারও বাধা উয়েফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগকে ইংল্যান্ডের বাইরে নিয়ে যাওয়াটা বোধ হয় এবারও হচ্ছে না। লিগের কোনো একটি রাউন্ডের ম্যাচ ইংল্যান্ডের বাইরে আয়োজনের বিরোধিতা করার ঘোষণা দিয়েছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সাধারণ সম্পাদক জিয়ান্নি ইনফান্তিনো কাল বলেছেন এ ধরনের যেকোনো পরিকল্পনা হলে উয়েফা বিরোধিতা করতে পারে। এএফপি।
২০০৮ সালে উয়েফা, ফিফা ও সমর্থক গোষ্ঠীর আপত্তিতে ইংল্যান্ডের বাইরে প্রিমিয়ার লিগের ‘৩৯তম’ রাউন্ড আয়োজনের পরিকল্পনায় ভেস্তে গিয়েছিল। এবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ অতিরিক্ত নয়, মূল সূচির একটি রাউন্ডই দেশের বাইরে আয়োজনের পরিকল্পনা করেছে।