এবারও ভাগ্য থাকল না পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু হলো না! টুর্নামেন্টে আগের ১২ ম্যাচে ৩ গোল খাওয়া জুভেন্টাস পরশু এক ম্যাচেই খেল ৪ গোল, দ্বিতীয়ার্ধের শেষ ৩০ মিনিটেই তিনটি! আরও একবার বুফন ও জুভেন্টাসকে ফিরতে হলো খালি হাতে। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা পাঁচটি ফাইনালে হারল জুভেন্টাস, ‘জিজি’ ব্যর্থ হলেন তিনবার।

যেটিকে মনে হচ্ছিল সেয়ানে-সেয়ানে লড়াই, তাতে হারের ব্যবধান এত বড়! দ্বিতীয়ার্ধে এমন ছন্নছাড়া লাগল কেন জুভেন্টাসকে? বুফনের কাছে তার উত্তর নেই, ‘দ্বিতীয়ার্ধে কেন এমন খেলেছি, সেটি ব্যাখ্যা করার সাধ্য নেই আমার। প্রথমার্ধে আমাদের খেলার ধরন দুর্দান্ত ছিল, মাদ্রিদকে কোনো সুযোগ না দেওয়ার চেষ্টা, সামর্থ্যের সবটুকু দিয়ে দৌড়ানো...কিন্তু মনে হয় একটু বেশিই দৌড়ে ফেলেছি আমরা।’

সামর্থ্যের সবটুকু দিয়েও শিরোপা আসেনি। আর কখনো আসবে? বুফন ম্যাচের পর বলছিলেন, ‘আমাদের দলের অনেকের মধ্যেই আরও চার-পাঁচ বছর এই মানের ফুটবল খেলার সামর্থ্য আছে। আমার নেই!’ রয়টার্স।