এবারক্ষান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর স্ত্রী একবার বলেছিলেন, ‘আমি বুঝি না ও কীভাবে এত বড় বড় ম্যাচ চালায়। সে তো বাসায় বাচ্চাদেরই সামাল দিতে পারে না।’ মজা করেই বলা হয়তো। তবে স্ত্রীর কাছ থেকে এমন খোঁচা আর শুনতে হবে না হাওয়ার্ড ওয়েবকে। ২৫ বছরের রেফারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারের এই ইংলিশ রেফারি ক্যারিয়ারে ৫ শতাধিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে ফুটবল ইতিহাসের প্রথম রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপের ফাইনাল ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। রেফারিং ছেড়ে দিলেও ফুটবল থেকে অবশ্য দূরে সরে যাচ্ছেন না ওয়েব। এখন থেকে রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়াল লিমিটেডের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি। ডেইলি মেইল।