এভরার আনন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যাট্রিস এভরা বিশ্বাস করতে পারছিলেন না। বিশ্বাস করতে পারছিলেন না গঞ্জালো হিগুয়েইনকে কিনে ফেলেছে তাঁর দল। বন্ধুদের সঙ্গে টেবিল টেনিস খেলছিলেন জুভেন্টাসের ফরাসি ডিফেন্ডার। তখনই কেউ একজন তাঁকে খবরটা দেন। শুরুতে গুজব ভাবলেও কিছুক্ষণ পরেই নিশ্চিত হয়েছেন আসন্ন মৌসুমে এক দলেই খেলছেন হিগুয়েইনের সঙ্গে। তখন আর এভরার আনন্দ দেখে কে! নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক বন্ধু জানান টেবিল টেনিস ছেড়ে তখনই কয়েক পাক নেচে নিয়েছেন এভরা। এভরা আনন্দে নেচেছেন, কিন্তু নাপোলির দর্শকেরা রাগে-ক্ষোভে ফুঁসছেন। ‘বিশ্বাসঘাতক’ হিগুয়েইনকে পারলে তাঁরা কাঁচাই খেয়ে ফেলেন। তাঁরা আর্জেন্টাইন স্ট্রাইকারের জার্সি পুড়িয়েছেন, কিংবা তা ফ্ল্যাশ করেছেন টয়লেটে। আর এমন ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গোলডটকম।