এভারটনে ইতো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মৌসুমের জন্য এভারটনে যোগ দিয়েছেন স্যামুয়েল ইতো। কোনো ট্রান্সফার ফি ছাড়াই ক্যামেরুনিয়ান স্ট্রাইকারকে সই করানোর কথা পরশু আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এভারটন। সাবেক চেলসি-সতীর্থ রোমেলু লুকাকুর সঙ্গে এভারটনের আক্রমণে জুটি বাঁধবেন ৩৩ বছর বয়সী ইতো। পরশু নতুন ঠিকানা নিশ্চিত করে ইতো টুইট করেছেন, ‘আমি এখন আনুষ্ঠানিকভাবে এভারটনের খেলোয়াড়!! নতুন এবং বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হবে!!!’। এদিকে বার্সেলোনা ৪০ লাখ ইউরো ট্রান্সফার ফি দিয়ে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে সাও পাওলোর ডিফেন্ডার ডগলাসকে। নতুন ক্লাবে ডগলাসের পারফরম্যান্স ভালো হলে ট্রান্সফার ফির অঙ্কে যোগ হবে আরও ১৫ লাখ ইউরো। এএফপি ও আইএএনএস।