এমএসএনের ১০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য ফর্ম যাচ্ছে বার্সেলোনার। কাল লা লিগায় এইবারের বিপক্ষে তাদের জয় নিয়েও খুব একটা সংশয় ছিল না। বরং ড্র কিংবা হারই হতো বড় অঘটন। লুইস এনরিকের দল সেই অঘটনের বিন্দুমাত্র সুযোগই দিল না। লিওনেল মেসির জোড়া গোল, সঙ্গে লুইস সুয়ারেজ ও মুনির এল হাদ্দাদির আরও ১টি করে গোল মিলিয়ে এইবারকে বার্সা উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। এই জয়ের দিনে আরও একটা মাইলফলকে পৌঁছে গেছেন বার্সেলোনার আক্রমণভাগের ত্রিফলা—মেসি, নেইমার ও সুয়ারেজ। এ নিয়ে এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১০০ গোল হলো ‘এমএসএন’ ত্রয়ীর। ইএসপিএন।
এ জয়ের ফলে সব ধরনের প্রতিযোগিতায় টানা অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডটাকে ৩৬ ম্যাচে নিয়ে গেল বার্সেলোনা। লা লিগায় এ মৌসুমে এটি তাদের টানা ১১তম জয়।