এমন অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবলারের জন্য অভিষেকে গোল মানে তো স্বপ্নপূরণের মতো। আর গোলরক্ষকের জন্য? দারুণ কিছু সেভ হলে ভালো, আর পেনাল্টি ঠেকালে তো কথা নেই। গায়ানার গোলরক্ষক কাই ম্যাকেঞ্জির স্বপ্নটা আরও বড়। অভিষেকে গোলই করে বসেছেন ১৮ বছর বয়সী এই গোলরক্ষক! সুরিনামের সঙ্গে একটা প্রীতি ম্যাচেই ঘটেছে এ ঘটনা। ম্যাচের তখন অন্তিম মুহূর্ত, গায়ানা পিছিয়ে ৩-১ গোলে। কর্নার পাওয়ায় প্রতিপক্ষের পেনাল্টি বক্সে চলে এলেন ম্যাকেঞ্জি। কী আশ্চর্য, কর্নার থেকে উড়ে আসা বলটা হেড করে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দিলেন। অবশ্য ঠিকঠাক উদ্যাপনেরও সুযোগ পেলেন না, আরেকটি গোলের সময় যে প্রায় ফুরিয়েই গিয়েছিল। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছে ম্যাকেঞ্জিকে। তবে বয়স এখনো কম, চাইলে গ্লাভস খুলে স্ট্রাইকার হয়ে যেতে পারেন! স্পোর্টস বাইবেল।