প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকি ছিল দুটি জায়গা। শেষ ষোলো ফিরতি লেগে নিজেদের ম্যাচ শেষে জায়গা দুটি পূরণ করল চেলসি ও ভিয়ারিয়াল।
এর মধ্য দিয়ে চূড়ান্ত হলো চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের আট দল। সুইজারল্যান্ডের নিওনে কাল ড্র অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে তিনটি ক্লাব। ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। স্পেন থেকেও তিনটি ক্লাব নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে। ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। পর্তুগাল থেকে বেনফিকা ও জার্মানি থেকে উঠেছে বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুটি দেশ থেকে ন্যূনতম তিনটি করে দল এর আগে সর্বশেষ দেখা গিয়েছে ২০০৩ সালে। ১৯ বছর পর এবার ফিরল সেই নজির।
২০০২-০৩ মৌসুমে ইতালি থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাস। স্পেন থেকে উঠেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া।