এমন দুর্ভাগা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হয়েছেন আর ছাঁটাইয়ের চিঠি পাননি—এমন সৌভাগ্যবানদের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু জিউসেপ্পে ইয়াচিনির মতো দুর্ভাগাও আবার খুঁজে বের করা কঠিন। এক বছরে তিনবার বরখাস্ত হওয়ার ‘রেকর্ড’ তো শীর্ষ পর্যায়ে খুব বেশি কোচের নেই! গত এক বছরের মধ্যে তৃতীয়বার ছাঁটাইয়ের চিঠি পেয়েছেন ইয়াচিনি। এই মৌসুমে উদিনেসে বেশ ধুঁকছে। দুই দিন আগে লাৎসিওর কাছে ৩-০ গোলে হারার পরই ধৈর্যচ্যুতি ঘটেছে ক্লাব কর্তাদের, বিদায় করে দেওয়া হয়েছে ইয়াচিনিকে। ৫২ বছর বয়সী এই কোচ গত মৌসুমে দায়িত্ব পেয়েছিলেন সিরি ‘আ’রই আরেক ক্লাব পালের্মোর। কিন্তু গত নভেম্বরে ছাঁটাই করে দেওয়া হয়েছিল তাঁকে। তিন মাস পরে আবার ফেব্রুয়ারিতেই তাঁকে ডেকে পাঠানো হয়। কিন্তু এবার এক মাসও টিকতে পারেননি, মার্চেই চলে যেতে হয়! রয়টার্স।