এমন ভুল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার্লি অস্টিন এমন কোনো বড় ফুটবলার নন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কিউপিআরের এই স্ট্রাইকারকে আপনি না-ও চিনে থাকতে পারেন। তবে এই মৌসুমে যেমন খেলছেন, তাতে অন্তত ইংল্যান্ডের ফুটবল-ভক্তদের তাঁকে না চেনার কথা নয়। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে লিগে সবচেয়ে বেশি গোল তো অস্টিনেরই (৮)। অথচ ইংরেজ দৈনিক সান কিনা তাঁকেই চিনতে পারল না। কাল নিজেদের খেলার পাতায় সান একটা ছবি ছাপিয়েছে। সেটার ক্যাপশন লেখা, ‘রিও ফার্ডিনান্ড ও এদুয়ার্দো ভার্গাসের সঙ্গে একজন অজ্ঞাত ফুটবলার।’ ছবির এই ‘অজ্ঞাত’ ফুটবলারই হলেন অস্টিন। পরে এ নিয়ে তুমুল সমালোচনার পর সান ক্ষমা চেয়েছে টুইটারে। কিন্তু যে প্রতিবেদক ভুলটা করেছেন, তিনি কি এমনি এমনি পার পেয়ে যাবেন? শাস্তি হিসেবে এখন তাঁকে মৌসুমে কিউপিআরের বাকি ম্যাচগুলো মাঠে গিয়ে দেখতে হবে! অব দ্য পোস্ট।