এমিলির রেকর্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বিষয়টা জানালেন অধিনায়ক মামুনুল ইসলাম। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ১৭ গোল এখন জাহিদ হাসান এমিলির। পরে এমিলি নিজেও বলেছেন, ‘আমার গোল ১৭টি, আলফাজ ভাইয়ের ১৬টি। যত দূর জানি আমার রেকর্ড হয়েছে।’
তবে আলফাজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে সাবেক এই স্ট্রাইকার বললেন, ‘দেশের পক্ষে আমার আন্তর্জাতিক গোলসংখ্যা আমি নিজেও জানি না। তবে আমার ধারণা, ১৬-১৭টি হতে পারে। এত দিন জেনে এসেছি আমার গোলই সবচেয়ে বেশি। কিন্তু এমিলির ১৭ গোল কীভাবে হলো বুঝলাম না। এটা ওকে কে বলল।’