এর নাম ফুটবল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ফুটবল ম্যাচ কতক্ষণ হতে পারে? ৯০ মিনিট আদর্শ সময়। রেকর্ড গড়ার জন্য খেললে কয়েক ঘণ্টা। তাই বলে ১০১ ঘণ্টারও বেশি টানা ফুটবল! ইংল্যান্ডের সাউদাম্পটনে স্থানীয় দুই দল এতক্ষণ ধরে ফুটবল খেলে গিনেস বুকে নাম তুলেছে। আনুষ্ঠানিকভাবে এটাই দীর্ঘতম ফুটবল ম্যাচ। তবে এতক্ষণ ধরে ফুটবল খেলার উদ্দেশ্য ছিল মহৎ, দাতব্য তহবিল গড়া। সেটা সফল হয়েছে, প্রায় ২৫ হাজার পাউন্ড অনুদান পাওয়া গেছে। গত রোববার বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু ম্যাচটি শেষ হয়েছে শুক্রবার সকালে! দুই দলে ১৮ জন করে খেলেছেন। দুই পক্ষে গোল হয়েছে ১৬৩৫টি! তার মানে প্রতিদিন ৩২০টি করে, প্রতি ঘণ্টায় ১৩টি আর প্রতি ৫ মিনিটে একটি করে গোল হয়েছে। ৭২ ঘণ্টা হওয়ার পর রেকর্ড হয়েছে ভেবে খেলা থামিয়ে দিতে যাচ্ছিলেন অনেকে। তখন একজন মনে করিয়ে দেন, রেকর্ডের জন্য খেলতে হবে ৩০ ঘণ্টা! মিরর।