এরিকসনের বিত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড কোচের পদ ছেড়েছেন অনেক আগে।এরপর সভেন-গোরান এরিকসনের ওপর থেকে পাদপ্রদীপের আলোটা একরকম সরেই গেছে।তবে পেশাদার ক্যারিয়ার যেমনই হোক, ব্যক্তিগত জীবন মন্দ কাটছে না সুইডিশ কোচের।কদিন আগেই নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সাবেক নৃত্যশিল্পী ইয়ানিসেথ ব্রাভোর সঙ্গে, বিত্ত-বৈভবেরও অভাব নেই।সাত একরজুড়ে বিশাল একটা বাড়ি আছে তাঁর। উষ্ণ পানির সুইমিংপুল, জিম, নিজস্ব লেক, বিচ হাউস কী নেই সেখানে! ১২টি শয়নকক্ষের বাড়ি-লাগোয়া টেনিস কোর্টসহ বিলাসের কমতি নেই।নিজের নামে একটা মদ বানিয়ে বাজারজাত করেছেন, ব্যবসাটা ভালোই বোঝেন।তবে এ মুহূর্তে এরিকসন চীনা ক্লাব এফসি গুয়াংজুর কোচ। সেখান থেকে টাকাপয়সা যে কম পাচ্ছেন না সেটা বোঝাই যাচ্ছে! মেইল অনলাইন।