এল ক্লাসিকোতে বেল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দিন পর এল ক্লাসিকো। মহারণের আগে বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা গ্যারেথ বেল যে থাকছেন না রিয়াল-বার্সেলোনা দ্বৈরথে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের সঙ্গে ম্যাচে ডান অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এ জন্য তাঁকে শল্যচিকিৎসকের কাছে যেতে হচ্ছে, আগামী মঙ্গলবার লন্ডনে অস্ত্রোপচার করতে হবে বেলকে। অস্ত্রোপচারের পর অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে ওয়েলশ তারকাকে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, বেলকে আবার মাঠে দেখতে চাইলে আরও তিন থেকে চার মাস অপেক্ষা করতে হবে।