প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া স্ট্রাইকার এলিটা কিংসলির। জাতীয় দলের গোল করতে না পারা বাংলাদেশের চিরকালীন সমস্যা। সেটি নাইজেরীয় বংশোদ্ভূত এলিটাকে দিয়ে পূরণ করার স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। তাঁকে সাফের প্রাথমিক দলেও ডাকা হয়েছিল। কিন্তু এএফসির ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশের জার্সিতে এলিটার অভিষেক পিছিয়ে যাচ্ছে।
বাফুফে এলিটাকে জাতীয় দলে খেলানোর জন্য যে ব্যবস্থা নিয়েছিল, সেটি সময় বা অন্য যে কারণেই এএফসির কাছ থেকে ছাড়পত্র আদায়ের জন্য যথেষ্ট মনে হয়নি। গতকাল এ বিষয়ে এএফসির সঙ্গে বাফুফের একটি বৈঠকও হয়। সাফে এলিটাকে দেখার আশা নেই। কিন্তু এই নাইজেরীয় বংশোদ্ভূত স্ট্রাইকারের বাংলাদেশ দলে খেলার ছাড়পত্র আদায়ে বাফুফের আরও আগে থেকে উদ্যোগী হওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকে। পাঠক আপনার কী ধারণা?