এলেন রোহো, গেলেন নানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা আগেই জানিয়ে দিয়েছেন মার্কোস রোহো। কাল ম্যানচেস্টার ইউনাইটেডও নিশ্চিত করল, আর্জেন্টাইন ডিফেন্ডারকে পাঁচ বছরের জন্য দলে টেনেছে তারা। ২৪ বছর বয়সী রোহোকে পেতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনকে এক কোটি ৬০ লাখ পাউন্ড দিতে হয়েছে। এ ছাড়া উইঙ্গার নানিকে স্পোর্টিংকে ধার দিয়েছে ইউনাইটেড। ২০০৭ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার আগে স্পোর্টিংয়েই খেলতেন নানি। এএফপি।