এশিয়া থেকে সবার আগে ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া...ব্রাজিল...ইরান!
রাশিয়া স্বাগতিক। বাছাইপর্ব থেকে সবার আগে ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিলও। কিন্তু আগামী বছর রাশিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়া তৃতীয় দল কোনটি? ইরান!
গত পরশু ঘরের মাঠে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উঠে গেল কার্লোস কুইরোজের দল। দলকে রাশিয়ায় নেওয়া নিশ্চিত করার শেষ ধাপে ইরানের প্রথম গোলটি করেছেন রাশিয়ারই ক্লাব রোস্তভের স্ট্রাইকার সরদার আজমুন। দ্বিতীয় গোলটি মেহদি তারেমির। রয়টার্স।