এশিয়াডের ক্যাম্প ছাড়লেন এমিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমসের ক্যাম্পে অন্য চার সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে ডাক পেয়েছিলেন জাহিদ হাসান এমিলিও। কিন্তু চোটে ভুগছেন এই স্ট্রাইকার। ফলে এশিয়াডের দল থেকে নিজেই বিদায় নিয়েছেন।এশিয়ান গেমসে খেলবে অনূর্ধ্ব-২৩ দল, সঙ্গে খেলতে পারবেন ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড়। সেই কোটাতেই কোচ লোডভিক ডি ক্রুইফ তাঁকে দলে রাখেন। হাঁটুর ব্যথায় লিগের শেষ ছয়টি ম্যাচ খেলেননি এমিলি। তার পরও কোচ তাঁকে ক্যাম্পে এনে দেখতে চেয়েছিলেন। কিন্তু কাল বিকেলে কোচের কাছে ছুটি নিয়ে বিকেএসপির ক্যাম্প ছাড়েন এমিলি। তাঁর পক্ষে নাকি খেলা সম্ভব নয়।