এশিয়াডের দল বেছে নিলেন ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল কাল ঘোষণা করেছে বাফুফে। ২৭ জন থেকে ২০ জন খেলোয়াড় বেছে নিয়েছেন কোচ লোডভিক ডি ক্রুইফ।
নিয়ম অনুযায়ী দলে ২৩ বছরের বেশি বয়সী তিনজন খেলোয়াড় আছেন। এঁরা হলেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম, ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ও ডেনমার্ক-প্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়া। ৩ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা জামালের। এই তিনজনের সঙ্গে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরীকে প্রাথমিক দলে ডাকা হয়েছিল। তবে এমিলি চোটের কারণে ক্যাম্প ছেড়েছেন, মিঠুন অসুস্থ।
বাদ পড়েছেন ইমন বাবু, শাহেদ, নাহিদ, রুবেল মিয়া, মেজবাহ, মালেক ও ওসমান গনি।
২০ জনের দল: গোলরক্ষক: সোহেল, লিটন ডিফেন্ডার: মিশু, রায়হান, কেষ্ট, ইয়াসিন, ইয়ামিন, তপু বর্মণ, টুটুল মিডফিল্ডার: মামুনুল, সোহেল রানা, ফরহাদ, ইউসুফ সিফাত, ওমর ফারুক, জামাল স্ট্রাইকার: সজীব, ওয়াহেদ, হেমন্ত, তকলিচ, জুয়েল রানা।