এসিয়েনের চোখে ইনজাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলানের যুবদলের কোচ ছিলেন দুই বছর। সেখান থেকে সরাসরি এবারই সিনিয়র দলের কোচ। সংক্ষিপ্ত এই ক্যারিয়ারে কোচ ফিলিপ্পো ইনজাগিকে সেরা প্রশংসার মানপত্রটা দিলেন বোধ হয় মাইকেল এসিয়েন। ঘানাইয়ান মিডফিল্ডার বলছেন, কোচ কার্লো আনচেলত্তির অনেক গুণই ইনজাগির মধ্যে আছে। হোসে মরিনহো, ক্লারেন্স সিডর্ফ, আনচেলত্তির অধীনে খেলার অভিজ্ঞতা থেকেই এসিয়েনের উপলব্ধি, ‘ইনজাগিকে সত্যিই পছন্দ আমার। সে আনচেলত্তির কথা ভালোই মনে করিয়ে দেয় আমাকে। সে চায় মাঠে আমরা নিজেদের মেলে ধরি, যে কারণে আমরা আমাদের সেরাটাই দিয়ে থাকি।’ গোলডটকম।