প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশির চোট সারিয়ে তুলতে সাংহাই শেনহুয়ার স্ট্রাইকার কার্লোস তেভেজ এখন বুয়েনস এইরেসে। গুঞ্জন চলছে, আর্জেন্টাইন তারকা চীনের ক্লাবটিতে আর না-ও ফিরতে পারেন। গুঞ্জনটি সত্যি হলে শেনহুয়ার সমর্থকেরা খুশিই হবেন! ঘরকাতুরে আর ব্যর্থ তেভেজের ওপর থেকে মোহ উঠে গেছে তাঁদের। সপ্তাহে ৭ লাখ ৩০ হাজার ইউরো বেতনে তেভেজকে শেনহুয়া কিনেছিল এ বছরের জানুয়ারিতে। কিন্তু ৩৩ বছর বয়সী তেভেজ সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেননি। চোটের কারণে দলের অর্ধেক ম্যাচে খেলেনইনি। গোল করেছেন মাত্র দুটি। চীনে টুইটারের সমতুল্য ওয়েইবোতে শেনহুয়ার এক সমর্থক লিখেছেন, ‘তাঁর আর ফিরে আসার দরকার নেই। আমি তাঁর বাক্স-পেটরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব!’ এএফপি।