ওঁদের নিয়েই যত ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুশানবেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেই আলো কেড়েছিলেন। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তরুণ ফরোয়ার্ড এরগাশেভ জাহোঙ্গীর। ঢাকায়ও জ্বলে ওঠার অপেক্ষায় এই তাজিক।
জাহোঙ্গীর খেলেন বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্তে। তাঁকে আটকানোর সব রকম কৌশলই আজ কাজে লাগাতে চাইবেন কোচ লোডভিক ডি ক্রুইফ। তবে শুধু জাহোঙ্গীরই নন, আরও তিনজনের ওপরও বাড়তি নজর রাখবেন ফুটবলাররা। অধিনায়ক মামুনুল ইসলামের কাছে অবশ্য জাহোঙ্গীরের চেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে অধিনায়ক দাভরনভ নুরিদ্দিনকেই, ‘জাহোঙ্গীরের দুটি গোলই সেদিন বানিয়ে দিয়েছে নুরিদ্দিন। সেই বেশি বিপজ্জনক। তবে শুধু এই দুজনই নন, মিডফিল্ডার শারিপভ উমদেহন ও এহসনি পানসানবেও আমাদের জন্য ভয়ের কারণ হতে পারে। অবশ্য এসব নিয়ে আমরা মোটেও ভাবছি না। রক্ষণ, মাঝমাঠ ও ফরোয়ার্ড লাইনে সবাই যদি নিজেদের কাজটা ঠিকমতো করতে পারি তাহলে আশা করি ভালো করব।’