ওঁরা অনন্য তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস এনরিক
লুইস এনরিক

সংবাদ সম্মেলনটা ছিল গতকাল হয়ে যাওয়া বার্সেলোনা-রিয়াল সোসিয়েদাদ ম্যাচটা সামনে রেখে। তবে গত পরশুর সেই সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ লুইস এনরিকে কথা বলেছেন ম্যাচ ছাড়িয়ে আরও অনেক কিছু নিয়েই। সেটিই পাঠকদের জানাল স্প্যানিশ দৈনিক এএস
লিওনেল মেসি
ভালোই তো মনে হচ্ছিল, অন্য সবার মতো। কিন্তু সে এখনো নিজেকে শতভাগ ফিরে পায়নি। এখনো পুরোপুরি ম্যাচ ফিট হয়নি। আর ব্যবধান গড়ে দেওয়ার জন্য ওকে নিজের সেরা ফর্মে থাকারও দরকার নেই। খেলতে খেলতেই সে নিজেকে শতভাগ ফিরে পাবে।
এমএসএনের ১২১ গোল
গোলের আশপাশে তো ওরাই (মেসি-সুয়ারেজ-নেইমার) থাকে। তারা খুবই ভালো, তবে বাকিদের সাহায্যও ওদের দরকার। ওরা তিনজন আসলেই অনন্য।
এমএসএন ও ব্যালন ডি’অর
এক, দুই, তিনের তিনজনেরই বার্সায় থাকার সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে আমি তো আর ভোট দিচ্ছি না।
মেসির ঔদার্য
এসব কারণেই ও আসলে গ্রেট খেলোয়াড়। পুরস্কার ও ব্যক্তিগত গৌরব নিয়ে ওর তেমন মাথাব্যথা নেই। সে দল নিয়েই অনেক বেশি ভাবে। বিশ্বমানের সব খেলোয়াড়েরই এমনটা করা উচিত।
মেসি সিটিতে যেতে পারেন...
এটা ফুটবলীয় গুজবের অংশ
লুইস সুয়ারেজ
সুয়ারেজ মানেই গোল। আগে থেকেই সে পরীক্ষিত একজন গোলদাতা ছিল। এখন বোঝা যাচ্ছে, ওকে দলে আনাটা কী অসাধারণ একটা সিদ্ধান্ত ছিল। দলের জন্য সে অনেক কিছু করে, মাঠে ও মাঠের বাইরে।
দলের ফর্ম
আমরা এখন ভালো ফর্মে আছি। আশা করি সেটা যত দূর সম্ভব ধরে রাখতে পারব। এখনো লিগের প্রায় তিন ভাগের দুই ভাগ বাকি। কিক-অফের পর থেকেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা থাকে আমাদের।
জানুয়ারির দলবদল
জানুয়ারির দলবদল মৌসুম শুরু হলেই দেখা যাবে। আমি সব সময় দলকে শক্তিশালী করার পক্ষে। আর পরিস্থিতি তো বদলে যেতেই পারে। গত মৌসুমের পর চোট ও অনেক খেলোয়াড় চলে যাওয়ার পর আমাদের সংখ্যা তো কমেই গেছে।