ওঁরা চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় বিভাগ থেকে সরাসরি দেশের শীর্ষস্তরে খেলা যেকোনো ফুটবলারের জন্যই রোমাঞ্চকর অনুভূতি। কিছুদিন ধরে এই অনুভূতিতেই আচ্ছন্ন মিডফিল্ডার আবদুল্লাহ ও ফরোয়ার্ড জাফর। প্রিমিয়ারের দল আরামবাগের জার্সি গায়ে তাঁরা নজর কেড়েছেন, পুরস্কার হিসেবে একলাফে ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পেও। তৃতীয় বিভাগের দল দিলকুশায় তাঁদের সঙ্গী ফরোয়ার্ড সুফিয়ান সুফিলেরও কদিন আগে আরামবাগের জার্সি গায়ে অভিষেক হয়েছিল। এই দলের মিডফিল্ডার রবিউল হাসান আর বাকি থাকবেন কেন! আরামবাগের জার্সিতে কাল তাঁরও অভিষেক ঘটিয়ে দিলেন কোচ সাইফুল বারী টিটু। তৃতীয় বিভাগ থেকে চার-চারজন ফুটবলারের এভাবে শীর্ষ লিগে উঠে আসা দারুণ এক ব্যাপার। উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচের পর চারজনকেই দেখা গেল হাসিখুশি। দল যে জয় নিয়ে ফিরতে পারছে ঢাকা!