ওজিলের দিনকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬তম জন্মদিনের কেক কেটেছেন গতকাল। কিন্তু মেসুত ওজিলের এবারের জন্মদিনটা বোধ হয় খুব ভালো যায়নি। ব্রিটেন ও জার্মানি দুই দেশের সংবাদমাধ্যমেরই খবর, বান্ধবী ম্যান্ডি ক্যাপরিস্টোর সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গেছে ওজিলের। এটা নিয়েই মন খারাপ। তার ওপর চোটের কারণে এ বছর আর মাঠে নামা হবে না আর্সেনাল মিডফিল্ডারের। এসবের মধ্যে কি আর জন্মদিনের পার্টি জমে! এরই মধ্যে একটা চমকপ্রদ তথ্য দিয়েছে ব্রিটিশ দৈনিক মিরর। ক্লাব হোক কিংবা বান্ধবী, কোনোটাই নাকি বেশি দিন ভালো লাগে না ওজিলের। ক্যাপরিস্টোর সঙ্গে তাঁর বিচ্ছেদের কারণও নাকি ওটাই। নতুন প্রেমে মজেছেন জার্মান মিডফিল্ডার। এবারের প্রেমিকা সুপার মডেল মেলানি রিকিঙ্গার! ক্যাপরিস্টোর সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই রিকিঙ্গারের সঙ্গে প্রেম চালিয়েছেন ওজিল। এই দুঃখেই নাকি ফেসবুক থেকে ওজিলের সব ছবিও মুছে দিয়েছেন সদ্য সাবেক হওয়া প্রেমিকা! মিরর, বিল্ড।