ওরে নবীন, ওরে আমার কাঁচা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মেসি চলে এসেছেন! এমনটাই দাবি জিয়ানপিয়েরো গাসপেরিনির। সাবেক জেনোয়া কোচ উচ্ছ্বসিত পিয়েত্রো পেয়েগ্রিকে নিয়ে। ২২ ডিসেম্বর তুরিনোর বিপক্ষে জেনোয়ার জার্সিতে খেলেছেন পেয়েগ্রি। সেদিন ইতালিয়ান এই স্ট্রাইকারের বয়স ছিল ১৫ বছর ২৮০ দিন! এতেও অবশ্য সিরি ‘আ’র সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে পারেননি পেয়েগ্রি, কেবল রেকর্ডটি ছুঁতে পেরেছেন। তাঁর ৭৯ বছর আগেই এ রেকর্ড করে রেখেছেন আমেদিও আমাদেই। গত কয়েক বছরে ফিল্ড খেলোয়াড়দের মধ্যে এত কম বয়সে শীর্ষ লিগগুলোয় অভিষেক হয়েছে শুধু মার্টিন ওডেগার্ডের। রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৬ বছর ১৫৭ দিন বয়সে অভিষেক হয়েছে তাঁর। তবে লা লিগার সর্বকনিষ্ঠ খেলোয়াড়টির বয়স ছিল আরও ২০০ দিন কম! পেয়েগ্রির জন্য শঙ্কার বিষয়, ইউরোপের শীর্ষ লিগের সর্বকনিষ্ঠ খেলোয়াড়েরা কেউই পরে আলো ছড়াতে পারেননি।

.
.