ওলাঁদের পেনাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনাল্টি নেওয়া আর রাষ্ট্র পরিচালনা—দুটি বিষয়ের মধ্যে মিল কোথায়? দুটিই নাকি ঠান্ডা মাথায় করতে হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ দেখা যাচ্ছে দুটি ব্যাপারেই সমান পারদর্শী। এই সপ্তাহেই আর্জেন্টিনা ভ্রমণে গিয়ে নিজের ‘পেনাল্টি-দক্ষতা’র প্রমাণ দিলেন ওলাঁদ। বোকা জুনিয়র্সের মাঠে দুর্দান্ত নৈপুণ্যে বলকে পোস্টের কোণ দিয়ে ঠেলে দিলেন এই ৬১ বছর বয়সী। দর্শকও ছিলেন একজন—ডেভিড ত্রেজেগে। বোকার ১০ নম্বর জার্সিধারী ওলাঁদের পেনাল্টি সাফল্যে একটাই খাদ, পোস্টে কোনো গোলকিপার ছিলেন না। তবে সেটির কোনো প্রয়োজনই দেখেননি দর্শকাসনে বসা ত্রেজেগে। সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকার বিষয়টিকে ব্যাখ্যা করলেন এভাবে, ‘পুরো ব্যাপারটা তাঁর (ওলাঁদ) কল্পনায় সাজানো ছিল। তিনি বাঁ দিকে মারলেন, গোলকিপার লাফালেন উল্টো দিকে। সুন্দর পেনাল্টি।’ ইএসপিএন।