প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর এই সময়ে দল ছিল শীর্ষে। অথচ এবার শিরোপা লড়াই দূরে থাক, প্রথম চারেই নেই আর্সেনাল। পরশু স্টোকের কাছে হেরে বসার পর যেন ধৈর্যই হারিয়ে ফেললেন আর্সেনাল-সমর্থকেরা। স্টোকের সঙ্গে ম্যাচ শেষে পাতালরেলস্টেশন দিয়ে যাচ্ছিলেন আর্সেন ওয়েঙ্গার, পড়ে যান একদল সমর্থকের সামনে। ব্যস, আর যায় কোথায়, যা নয় তাই বলে গালাগাল করলেন ওয়েঙ্গারকে। আর্সেনাল কোচ কী আর করবেন, মুখ বুজে সইতে হলো সব বিদ্রূপ। সঙ্গে ছিলেন স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল, তাঁকেও হজম করতে হলো খোঁচা। এই ঘটনার ভিডিওটা এখন ছড়িয়ে পড়েছে ইউটিউবে। সেটি দেখে সেই সমর্থকের একহাত নিয়েছেন ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকার। বলেছেন, একজন কোচের সঙ্গে কোনো অবস্থাতেই এ রকম কিছু করা উচিত নয়। ইএসপিএন।