ওয়েঙ্গারের অন্য রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর্সেন ওয়েঙ্গারের এমন রূপ দেখতে অভ্যস্ত নন কেউ। রেফারির সঙ্গে তর্ক করে মাঠ ছাড়তে হয়েছে। আবার মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে দিয়েছেন ধাক্কা! পরশু বার্নলির বিপক্ষে এমন খ্যাপাটেই ছিলেন আর্সেনালের কোচ। ম্যাচের তখন ৯৩ মিনিট, আর্সেনাল এগিয়ে ১-০ গোলে। এমন অবস্থায় গানারদের বিপক্ষে পেনাল্টি দেন রেফারি। দুই পয়েন্ট হারানোর শঙ্কায় রেফারির সঙ্গে তর্কে জড়িয়েই পড়েছেন বিপদে। মাঠ ছাড়ার নির্দেশের পরও টানেলের মুখে দাঁড়িয়ে খেলা দেখার চেষ্টা করেছেন। চতুর্থ রেফারি বাধা দিতেই ওয়েঙ্গার তাঁকে ধাক্কা দেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন ওয়েঙ্গার। তবে শাস্তি হয়তো পেতেই হচ্ছে তাঁকে, ইংলিশ ফুটবলে যে রেফারিদের গায়ে টোকা দেওয়াটাই গর্হিত অপরাধ। ফক্স স্পোর্টস।