ওয়েঙ্গারের আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড ১২ বার এই শিরোপা জিতল আর্সেনাল, ওয়েঙ্গার একাই জিতলেন ষষ্ঠবার।
রেকর্ড ১২ বার এই শিরোপা জিতল আর্সেনাল, ওয়েঙ্গার একাই জিতলেন ষষ্ঠবার।

লিগ পায়নি, তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ তৃপ্তি নিয়ে মৌসুম শেষ করতে পেরেছে আর্সেনাল। পরশু অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-০ গোলের জয়টা ১৯৯৪ সালের পর এফএ কাপ ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানের। তার চেয়েও বড় কথা, রেকর্ড ১২ বার এই শিরোপা জিতল আর্সেনাল, ওয়েঙ্গার একাই জিতলেন ষষ্ঠবার। আর্সেনালের হয়ে গোল করেছেন থিও ওয়ালকট, অ্যালেক্সিস সানচেজ, পার মার্টেসেকার, অলিভিয়ের জিরু। ওয়েঙ্গার তাই ম্যাচ শেষে বলতে পেরেছেন, ‘আমি খুবই গর্বিত। এতবার এটা কেউ জেতেনি, এটাই বলছে কাজটা কতটা কঠিন। আমি ব্যক্তিগতভাবে সাতবার ফাইনালে দলকে নিয়ে ছয়বারই জিতেছি, সেটার জন্যও একটু গর্ব হচ্ছে।’ এএফপি।