ওয়েঙ্গারের নতুন অঁরি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেন ওয়েঙ্গারের কাছে কোনো জাদুর কাঠি নেই। আর্সেনালের এই কোচের আছে অভিজ্ঞ একজোড়া চোখ। তাতেই বুঝে গিয়েছিলেন থিয়েরি অঁরি উইংয়ের চেয়ে ফরোয়ার্ড হিসেবেই বেশি ভালো খেলবেন। আর্সেনালে ফ্রান্সের এই খেলোয়াড়ের পজিশন বদলে দিয়েছিলেন ওয়েঙ্গার। অঁরি যে পরে পুরোদস্তুর একজন স্ট্রাইকার হয়ে ওঠেন সেই গল্প সবারই জানা। ওয়েঙ্গার এবার এভাবেই বদলে দিতে চাইছেন অ্যালেক্সিস সানচেজকে। এর আগে উইঙ্গার হিসেবে খেলা চিলির এই খেলোয়াড়কে চলতি মৌসুমে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন। এটা কাজেও দিচ্ছে বেশ। নতুন ভূমিকায় ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। সানচেজ কি নতুন অঁরি হবেন? ওয়েঙ্গার অবশ্য এখনো পুরোপুরি নিশ্চিত নন। গোলডটকম।