প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্নের কাছে চ্যাম্পিয়নস লিগে ৫-১ গোলে আর্সেনালের হারটাই সব ওলট-পালট করে দিয়েছে। দিন কয়েক আগেও ক্লাবের সঙ্গে আর্সেন ওয়েঙ্গারের চুক্তি নবায়ন নিয়ে ছিল আলোচনা। কিন্তু ওই ম্যাচের পর এখন যেন আর্সেনালে ওয়েঙ্গারের বিদায়ঘণ্টাই বেজে গেছে! জুনেই চুক্তির মেয়াদ শেষ ওয়েঙ্গারের। ক্লাবটির সঙ্গে ফ্রেঞ্চ কোচের এখন শেষ দেখছে ইংলিশ সংবাদমাধ্যম। তবে দুর্দিনে ওয়েঙ্গারের পাশে এসে দাঁড়িয়েছেন মো ফারাহ। আর্সেনাল-ভক্ত ব্রিটিশ এই অ্যাথলেট বলছেন, ‘একজন অ্যাথলেট হিসেবে আমার অবস্থান শুধু একটা দৌড়ের হারে বদলে যেতে পারে না। ওই ম্যাচটিও এমনই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু যদি পেছন ফিরে তাকান, ক্লাবের জন্য তিনি যা করেছেন, অসাধারণ।’ এএফিপ।