ওয়েঙ্গারের 'দ্বিধা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সিস সানচেজ শুরু থেকে নামেননি। নামলেন ম্যাচ শেষের ১৭ মিনিট আগে। ততক্ষণে অবশ্য ম্যাচটা পকেটে পুরে ফেলেছে আর্সেনাল। সানচেজ গোল পাননি, আর্সেনালও নয়। তবে আর্সেন ওয়েঙ্গার ম্যাচ শেষে হাসতে পারলেন। হোক প্রীতি ম্যাচ, তার পরও এমিরেটস কাপে বেনফিকাকে ৫-১ গোলে হারাতে পারলে ওয়েঙ্গার খুশি তো হবেনই। ৪ গোল করে আলো ছড়িয়েছেন তরুণ স্ট্রাইকার ইয়াইয়া সানোগো। অন্য গোলটি করেছেন বিশ্বকাপে কোস্টারিকার হয়ে নজরকাড়া ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল। দুই নবীনের পারফরম্যান্স এখন বরং দ্বিধায় ফেলে দিচ্ছে ওয়েঙ্গারকে, কাকে ফেলে কাকে খেলাবেন! সেটা স্বীকারও করলেন, ‘সবাই ভালো খেললে একটা সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে। তবে সবাই ভালো খেলুক সেটাই আমরা চাই।’ রয়টার্স।