প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বা দ্বিতীয় বিকল্প হওয়ার আশা তিনি নিজেও নিশ্চয়ই করতেন না। বিশেষ করে ওয়েইন রুনি আর রবিন ফন পার্সি যেখানে আছেন। কিন্তু তৃতীয়-চতুর্থ পছন্দ তো হতে পারতেন! কিন্তু লুই ফন গালের হৃদয়ে ওই জায়গাটাও ড্যানি ওয়েলবেকের জন্য বুঝি ছিল না। পাঁচ নম্বর হয়ে থাকলে তো খেলার সুযোগই মিলবে না! এ জন্যই নাকি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আর্সেনালে পাড়ি জমিয়েছেন ওয়েলবেক। রুনি ও ফন পার্সির সঙ্গে এখন আছেন রাদামেল ফ্যালকাও। ফন গালের চতুর্থ পছন্দ নাকি গত মৌসুমের শেষ দিকে অভিষেকেই দুই গোল করা ১৮ বছর বয়সী স্ট্রাইকার জেমস উইলসন। যাই হোক, ওয়েলবেক তো গেলেন। ইউনাইটেড ভক্তদের অনেকেই এখন টিটকারি করছেন, আমাদের পঞ্চম পছন্দ, আর্সেনালের প্রথম পছন্দ! ইয়াহু স্পোর্টস।