ওয়েলসের বেল ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৮ বিশ্বকাপই ওয়েলসের খেলা সর্বশেষ বড় কোনো টুর্নামেন্ট। ৫৮ বছর পর ২০১৬ ইউরোতে খেলার উজ্জ্বল সম্ভাবনা এবার দেশটির। সে স্বপ্নের আবর্তন গ্যারেথ বেলকে ঘিরেই। বসনিয়া-হার্জেগোভিনা ও অ্যান্ডোরার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে প্রত্যাশিতভাবেই আছেন ২৬ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। গত ১৫ সেপ্টেম্বর চোট পাওয়ার পর রিয়ালের সর্বশেষ তিনটি ম্যাচে তিনি খেলতে পারেননি। ওয়েলস কোচ ক্রিস কোলম্যান বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে বেলকে দলে চান। বাছাইপর্বে ওয়েলসের করা ৯টি গোলের ৬টি করেছেন বেল, ৮টি গোলে রেখেছেন অবদান। এএফপি।