ওয়েস্ট মরেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ-সবল একটা মানুষের মৃত্যুর গুজব শুনতে কেমন লাগবে? নাইজেরিয়ার ফুটবলপ্রেমীদের পরশু তেমন অবস্থাই হয়েছিল। সংবাদমাধ্যমে হঠাৎই গুজব ছড়িয়ে পড়ল, নাইজেরিয়ান সাবেক ডিফেন্ডার তারিবো ওয়েস্ট মারা গেছেন। ঝামেলাটা পাকায় দক্ষিণ আফ্রিকার একটি রেডিও স্টেশন। বলা নেই কওয়া নেই, হঠাৎই তারা খবর করে দিল, দক্ষিণ আফ্রিকায় কোনো এক অজ্ঞাত রোগের চিকিৎসা করাতে এসে সেখানেই মারা গেছেন ওয়েস্ট। খেলোয়াড়ি জীবনে চুলের বিচিত্র স্টাইলের কারণে আলোচিত ডিফেন্ডারের মৃত্যুর খবরে চমকে যায় নাইজেরিয়ার ক্রীড়াজগৎ। পরে ভুলটা ভেঙে দিলেন তারিবোরই একসময়ের সতীর্থরা। সাবেক আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় ভিক্টর ইকপেবা যেমন টুইট করেছেন, ‘আমার ভাই তারিবো ওয়েস্ট বেঁচে আছে। দয়া করে ওর মৃত্যু নিয়ে গুজবে কান দেবেন না।’ গোলডটকম।