ওয়েস্ট হামে সং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল থেকে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু কাতালান ক্লাবটিতে দুই মৌসুম খেলেই অ্যালেক্স সং আবার ফিরে এলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। বার্সেলোনা তাঁকে এক বছরের জন্য ধারে পাঠিয়েছে ওয়েস্ট হামে। চুক্তির পর গত পরশু সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচেই সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ওয়েস্ট হাম। ২৬ বছর বয়সী এই ক্যামেরুনিয়ান বার্সেলোনায় খেলার সুযোগই তেমন পাচ্ছিলেন না। দুই মৌসুমে খেলেছেন মাত্র ৩৯টি ম্যাচ। নিয়মিত খেলার সম্ভাবনা বেশি বলেই ওয়েস্ট হামে যোগ দিয়ে খুবই খুশি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচকে খামোখাই পেছন থেকে কনুই দিয়ে গুতো মেরে লাল কার্ড দেখা সং। এএফপি।