কক্ষপথেই আছে ঊষা-মেরিনার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্সে জয়ের রাস্তাতেই আছে শিরোপার কাছাকাছি থাকা দুই দল ঊষা ও মেরিনার্স। কাল ঊষা ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে। মেরিনার্স ৮-২ গোলে জিতেছে ওয়ান্ডারার্সের বিপক্ষে, হ্যাটট্রিকসহ চার গোল কৌশিকের।
এই জয়ে মেরিনার্সের পয়েন্ট ১৩ ম্যাচে ৩৪। সমান ম্যাচে ঊষার ৩৭। ম্যাচ বাকি আর তিনটি। ১ জুলাই ঊষা-মেরিনার্স ম্যাচেই আসলে শিরোপার নিষ্পত্তি হতে পারে। এর আগে বাকি দুই ম্যাচে মেরিনার্স পয়েন্ট হারালে শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ঊষা। মোহামেডানের আশা শেষ, আবাহনীর ভাগ্য ঝুলছে অনেক ‘যদি’র ওপর। লিগে আজ খেলা নেই।